আন্তর্জাতিক

প্রতিমা বিসর্জনে নৌকা উল্টে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় প্রতিমা বিসর্জনের সময় নৌকা উল্টে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে কলকাতা থেকে আনুমানিক ২৫০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারে কাজ করছেন ডুবুরি দল।

স্থানীয় ডুমনিদহ বিলে প্রায় কয়েক শ’ প্রতিমা বিসর্জন চলছিল। এ সময় প্রতিমা বহনকারী দুইটি নৌকার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুটি নৌকাই উল্টে যায়। এ সময়ে প্রতিমাও পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা সবাই প্রতিমার কাঠামোর নিচে চাপা পড়ে মারা গেছেন।

ঘটনাস্থলে দমকল বাহিনী ছাড়াও রয়েছে উদ্ধারকারী দলের বেশ কয়েকজন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা