আন্তর্জাতিক

ভোটের আগেই পরাজয় বরণ করে নিলো ট্রাম্প-জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোস বলেছেন, ‘আমরা মহামারি নিয়ন্ত্রণ করতে যাচ্ছি না।’ তার এই মন্তব্যের পর রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচার শিবির বলছে, তারা (ডেমোক্র্যাট) পরাজয় স্বীকার করছে। যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের তীব্র উত্থানের মাঝে মার্ক মিডোসের এই মন্তব্য এল। বিশ্বে এখন পর্যন্ত করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে করোনায় প্রাণ গেছে ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষের এবং আক্রান্ত হয়েছে প্রায় ৮৯ লাখ। মার্কিন প্রশাসন কেন করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ করতে পারছে না; সিএনএনের এক প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মার্ক মিডোস বলেন, কারণ এটি ফ্লুর মতোই একটি সংক্রামক ভাইরাস। এরপর তিনি বলেন, আমরা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

মিডোসের মন্তব্যের ব্যাপারে মিশিগানে নির্বাচনী প্রচারের সময় ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের কাছে জানতে চাওয়া হলে বলেন, তারা পরাজয় স্বীকার করছে। মহামারি শুরু হওয়ার পর থেকে আমি এটি বলে আসছি এবং জো বাইডেনও বলে আসছেন। করোনাভাইরাসকে ফ্লুর সঙ্গে তুলনা করায় মার্ক মিডোসের সমালোচনা করেন কমলা হ্যারিস। তিনি বলেন, আমেরিকার ইতিহাসের কোনও প্রেসিডেন্ট প্রশাসনের অন্যতম ব্যর্থতা এটি। করোনাভাইরাস মহামারি মোকাবিলার কৌশল নিয়ে শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে আসছেন কমলা হ্যারিস এবং জো বাইডেন। করোনায় বিশ্বে প্রাণহানির এক পঞ্চমাংশই যুক্তরাষ্ট্রে ঘটেছে।

এমনকি প্রাণঘাতী এই ভাইরাস হানা দিয়েছে হোয়াইট হাউসের অন্দরেও। করোনায় আক্রান্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে চিকিৎসা নেয়ার তিন সপ্তাহ পর শনিবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্টের করোনা শনাক্ত হয়েছে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে নির্বাচনী কোনও প্রচারণায় তিনি অংশ নেবেন না।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা