আন্তর্জাতিক

ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণায় ব্রিটেনের বিরুদ্ধে ফিলিস্তিনের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : ১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল নামক রাষ্ট্র সৃষ্টি করার উদ্যোগ নেয়ায় ব্রিটেনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিস্তিন। গত বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের ফিলিস্তিনি আইনজীবীরা এ উদ্যোগ নেন। তারা বলেছেন, ব্রিটেনের পক্ষ থেকে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল সৃষ্টির উদ্যোগ নেয়ার কারণেই ফিলিস্তিনিদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আইনজীবীরা বলেছেন, বেলফোর ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু কোনো ঘোষণা ছিল না বরং ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্র সৃষ্টি সার্টিফিকেট ছিল যারা অন্যায় এবং অবিচারকে অবলম্বন করে এ পর্যন্ত এসেছে। ফিলিস্তিনের আইনজীবীরা বলেন, বেলফোর ঘোষণা ছিল মূলত ইহুদিবাদীদের সঙ্গে মিলে ব্রিটিশদের কুটকৌশল বাস্তবায়নের পরিকল্পনা যার মাধ্যমে শতকরা ৯৩ ভাগ ফিলিস্তিনি মুসলমানের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। যে সময় ইসরাইল সৃষ্টি করা হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে মাত্র সাত ভাগ ইহুদির বসবাস ছিল।

মামলার আইনজীবীরা আরও বলেছেন, ব্রিটিশের কারণেই ফিলিস্তিনিদের এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইল প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন ও বর্বরতা চালানোর সুযোগ পেয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা