আন্তর্জাতিক

করোনা নিয়ন্ত্রনে ব্যর্থ ট্রাম্প বললেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট দল এবং রিপাবলিকান দল তুমুল প্রচারণা চালাচ্ছে। আর দু'সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি বছরের নির্বাচনের দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেন। নির্বাচনের আগে জোরেসোরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

এদিকে, ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে জো বাইডেনকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন সাবেক সফল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রথম থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে পছন্দ নয় । বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্পও ওবামাকে নিয়ে নানা ধরনের বিরুপ মন্তব্য করে আসছেন। সম্প্রতি নির্বাচনী সমাবেশে নতুন করে একে অন্যকে আক্রমণ করেছেন। পেনসিলভানিয়ায় হোয়াইট হাউসের প্রার্থী হিসেবে জো বাইডেনের পক্ষে প্রচারণায় বারাক ওবামা ট্রাম্পকে ‘ক্রেজি আঙ্কেল’ বলে মন্তব্য করেছেন। তার মতে, ট্রাম্প বর্ণবাদকে উৎসাহিত করছেন।

অপরদিকে, নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনী ফলাফল নিয়ে ওবামার ভুল বোঝাবুঝির বিষয়টি নিয়ে উপহাস করেছেন। ইতোমধ্যে অনেক অঙ্গরাজ্যের জনগণ আগাম ভোট দিয়েছেন। ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এই ফলাফলে এগিয়ে আছেন। বিভিন্ন অঙ্গরাজ্যে ৪২ মিলিয়নেরও বেশি মানুষ অগ্রিম ভোট প্রদান করেছেন। এই ভোটের প্রায় অর্ধেক পড়েছে বাইডেনের গাধা মার্কায়। তিনি পেয়েছেন ১৪.২ মিলিয়ন ভোট।

অন্যদিকে রিপাবলিকান দলের হাতি মার্কায় ভোট পড়েছে ১০.১ মিলিয়ন। অগ্রিম ভোটের ফলাফলে নিশ্চিত করে কিছু বলা যায় না। আমেরিকানদের ভোটার রেজিস্ট্রেশনের সময় একটি নির্দিষ্ট দলকে সমর্থন করতে হয়। তার মানে এই না যে, তারা কখনো মতামত পাল্টাবেন না। যারা এখনো ভোট দেয়নি তাদের ভোট যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তাপূর্ণ এলাকার গণরায়।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেন, ভোটারদের হাতে দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে, দ্রুত সুস্থ হয়ে ওঠা ট্রাম্পকে সমর্থন করা অথবা হতাশ বাইডেনকে সমর্থন করা। এদিকে, বারাক ওবামা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন। জো বাইডেনকে সমর্থন করে তিনি বলেন, যদি বাইডেন জয়ী হন তবে আমরা এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে পাব যিনি যে কাউকে অপমান করবেন না।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

ন্যাটো সদস্য দেশে রাশিয়ার হামলার আশঙ্কা

ন্যাটো জোটের প্রতিরোধক্ষমতা পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া কো...

গ্রিস উপকূলের কাছে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার 

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

জুলাই শহীদরা কারও এজেন্ডার জন্য জীবন দেননি: সাইফুল হক

'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক স...

৫২ বছরেও উজ্জ্বল কাজল

বলিউড অভিনেত্রী কাজল ৫২ বছর বয়সেও ধরে রেখেছেন তার সৌন্দর্য ও প্রাণবন্ত উপস্থি...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা