আন্তর্জাতিক

আর্মেনিয়া-আজারবাইজান ইস্যুতে তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :

আর্মেনিয়া ও আজারবাইজানের নাগরনো-কারাবাখ অঞ্চলের ভূমি দখলকে কেন্দ্র করে চলমান যুদ্ধে বিদেশি ভাড়াটে সন্ত্রাসী ও সেনাবাহিনী প্রবেশের অভিযোগে তুরস্কের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। তুরস্কের প্রতি সরাসরি অভিযোগ করে রুশ প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক প্রতিনিধি মিখাইল বোগদানভ সোমবার (১৯ অক্টোবর) মস্কোয় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার এই শীর্ষস্থানীয় কর্মকর্তা কারাবাখ অঞ্চলে বিদেশী সেনা সমাবেশ করার জন্য সরাসরি তুরস্ককে দায়ী করেন। বোগদানভ বলেন, তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে রাশিয়া এ ব্যাপারে আঙ্কারার কাছে ব্যাখ্যা চেয়েছে। তিনি বলেন, আজারবাইজানে এক হাজার সন্ত্রাসী প্রবেশ করেছে বলে মস্কো খবর পেয়েছে। বোগদানভ এ খবরের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

রাশিয়ার আগে আর্মেনিয়া এবং ফ্রান্সও তুরস্ককে আজারবাইজানের সহযোগিতায় সিরিয়া থেকে কারাবাখ অঞ্চলে শত শত সন্ত্রাসী নিয়ে আসার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। তবে তুর্কি প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোগান এক বক্তব্যে তার দেশের পক্ষ থেকে কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী জড়ো করার খবর নাকচ করে দিয়েছেন। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নি...

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত কুষ্টিয়ার তরুণ পলাশ কুমার 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তরুণ সমাজকর্মী পলাশ কুমার দাস নীরবে-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা