বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে "নাস্তিক" কমিউনিস্ট এবং "জামাত" তৃণমূলকে চিরদিনের জন্য সরিয়ে দিতে চান তিনি। এই শক্তিগুলো যাতে আর কোনোদিন বাংলায় শক্ত জমি না পায়, সে লক্ষ্যে কাজ করার অঙ্গীকারও করেছেন তিনি। অবাঙালিদের বড় উৎসব ছটপূজার আগে হাওড়ার কাজীপাড়ার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ বছর পশ্চিমবঙ্গে ছটপূজা উদযাপিত হচ্ছে বেশ বড় আকারে।

মমতার সরকারের বিরুদ্ধে ঐতিহ্য নষ্টের অভিযোগ

আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাংলার ঐতিহ্য নষ্টের দায়ে অভিযুক্ত করেন শুভেন্দু। তার দাবি, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ থেকে আসা মানুষদের ওই সরকার "বহিরাগত" বলে দাগিয়ে দিত। অথচ "বাংলাদেশি অনুপ্রবেশকারী"দের আদর-আপ্যায়নে কোনো কমতি রাখত না, সব সুবিধাই তাদের হাতে তুলে দিত।

বিজেপিকে "অবাঙালিদের দল" বলে যে কটাক্ষ করা হয়, তার পাল্টা জবাবও দেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বিগত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস আনুমানিক ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি বেআইনিভাবে দেশের বাইরে সরিয়েছে।

জঙ্গলমহলের জন্য ১২০০ কোটি রুপির ঘোষণা

হাওড়ার অনুষ্ঠানের পর বাঁকুড়ার রায়পুরে আরেকটি সভায় যোগ দেন শুভেন্দু। সেখানে জঙ্গলমহলের উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। তার অভিযোগ, বামফ্রন্টের শাসনামলে যেমন, তৃণমূলের আমলেও তেমনি, আদিবাসীপ্রধান এই অঞ্চল অবহেলার শিকার হয়েছে।

গত অর্থবছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি খরচ হয়েছিল বলে সমালোচনা করেন তিনি। এর বিপরীতে ঘোষণা দেন, চলতি অর্থবছরের বাকি আট মাসে ওই পর্ষদের মাধ্যমে জঙ্গলমহলের উন্নয়নে ১২০০ কোটি রুপি ব্যয় হবে।

ঐতিহ্য রক্ষায় বোর্ডের বরাদ্দ পাঁচগুণ

বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণে গঠিত উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দও বাড়ানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগে যেখানে ১০ কোটি রুপি দেওয়া হতো, এখন তা বেড়ে হয়েছে ৫০ কোটি রুপি। আগামী ডিসেম্বরের মধ্যেই এসব বোর্ড গঠনের কাজ শেষ হবে বলেও আশ্বাস দেন তিনি।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা