ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আন্তর্জাতিক ডেস্ক

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৮ জনে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ বন্যায় উপদ্রুত জেলার সংখ্যাও ১৬টি থেকে নেমে এসেছে ৬টিতে। গতকাল আসাম রাজ্য সরকারের দুর্যোগ ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) থেকে দেওয়া সর্বশেষ বুলেটিনের মাধ্যমে এসব তথ্য জানা যায় ।

বন্যার কবলে বর্তমানে যে ৬টি জেলা রয়েছে, সেগুলো হলো—শিবাসগড়, গোলাঘাট, চারাইদেও, জোরহাট এবং কামরূপ (মেট্রোপলিটন)। বুলেটিনের তথ্য অনুযায়ী, এই ৬ জেলায় ৪ লাখ ৪৫ হাজার ৪৯৫ জন বর্তমানে পানিবন্দি আছেন কিংবা কোনো না কোনোভাবে বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এই ছয় জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে চারাইদেও। এএসডিএমএ’র বুলেটিন থেকে জানা গেছে, চারাইদেও জেলার বিভিন্ন তহসিলে (উপজেলা) বর্তমানে পানিবন্দি আছেন বা বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪০৪ জন। দ্বিতীয় স্থানে থাকা শিবাসগড়ে এই সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৪৬১ জন এবং জোরহাটে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন ৭৪ হাজার ৪৫৮ জন।

বন্যায় উপদ্রুত মানুষের সংখ্যা অবশ্য গত ২ দিনে কমেছে। কারণ এর আগে এর আগে গত ২৬ জুলাই রোববার যে বুলেটিন প্রকাশ করেছিল এএসডিএমএ, সেখানে বন্যায় পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকজনের সংখ্যা উল্লেখ করা হয়েছিল ৫ লাখ ২৪ হাজার জন।

আসামের বন্যা উপদ্রুতদের আশ্রয় দিতে মোট ৯০টি আশ্রয়শিবির খুলেছিল রাজ্য সরকার।। সেই সঙ্গে খোলা হয়েছিল ৯৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র। আশ্রয়শিবির এবং ত্রাণবিতরণ কেন্দ্রগুলো খোলা আছে। ৯০টি আশ্রয়শিবিরে বর্তমানে আশ্রিত অবস্থায় আছেন ২৮ হাজার ৬৯৫ জন।

দুর্গম উপদ্রুত এলাকাগুলোতে লোকজনকে উদ্ধার অভিযানও অব্যাহত আছে। কেন্দ্রীয় সরকারের অধীন উদ্ধারকারী বাহিনী এনডিআরএফ, রাজ্য সরকারের উদ্ধারকারী বাহিনী এসডিআরএফ এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের নেতৃত্বে চলছে এই তৎপরতা।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে আসামের নদনদীগুলোর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চলতি জুলাইরে মাঝামাঝি থেকে বন্যা শুরু হয় আসামের ১৬টি জেলায়।

এসডিএমএ’র তথ্য অনুযায়ী, বন্যার গত প্রায় দু’সপ্তাহে ভেসে গেছে ২৬ হাজার ৬৭৯টি গবাদি পশু।এখনও আসামের মোট ৩৭ হাজার ১৩৯ দশমিক ৫২ হেক্টর কৃষিজমির ফসল বন্যার পানির নিচে আছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা