ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ক্ষমার পর তার দেশে ফেরার পথ খুলে যায়। মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ৪৫ বছরের কারাদণ্ড পেয়েছিলেন হার্নান্দেজ। প্রায় চার বছর আগে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল।

রোববার (২৬ জুলাই) হন্ডুরাসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও বিপুলসংখ্যক সমর্থক। দীর্ঘ সময় পর দেশে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে হার্নান্দেজ জানান, কারাগারের সময়টি ছিল তার জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা।

তিনি লিখেছেন, এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন আর কাউকে হতে না হয়। কারাগারের দিনগুলো তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বলে তিনি উল্লেখ করেন। অনুসারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি।

গত বছরের ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প তাকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি দেন।

ট্রাম্প দাবি করেন, সাবেক এই প্রেসিডেন্টের মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তার মতে তৎকালীন জো বাইডেন প্রশাসন এই সাজানো মামলার মাধ্যমে তাকে ফাঁসিয়েছিল।

ট্রাম্প আরও অভিযোগ করেন, হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে কোনোভাবেই ন্যায়বিচার পাননি।

তবে যুক্তরাষ্ট্রের মামলা থেকে মুক্তি পেলেও হন্ডুরাসে হার্নান্দেজের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ বহাল রয়েছে। আগামী ৩ আগস্ট তাকে এসব অভিযোগে আদালতে হাজির হওয়ার কথা। যদিও জুন মাসে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত হওয়ায় দেশে ফেরার পর তাকে আটক করা হয়নি।

এদিকে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রভাবশালী এই সাবেক প্রেসিডেন্টের বিচার সঠিকভাবে সম্পন্ন নাও হতে পারে। তাদের মতে, বিচার প্রক্রিয়া কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকতে পারে। শেষ পর্যন্ত তিনি শাস্তি এড়িয়েও যেতে পারেন।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন হার্নান্দেজ।

এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও রাজনৈতিক প্রচারণায় অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগও উঠেছিল।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা