আন্তর্জাতিক

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার শীতল নিবাসে প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, শাহ হলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীদের মধ্যে একজন। দেশটির ইতিহাসে এই প্রথম মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন। এই নৃগোষ্ঠী মূলত ভারতের সীমান্তবর্তী নেপালের দক্ষিণ সমতল এলাকায় বসবাস করে। শপথ নেওয়ার সময় ৩৫ বছর বয়সী শাহের পরনে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, মাথায় কালো নেপালি টুপি আর চোখে সানগ্লাস।

পেশায় র‍্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন্দ্র শাহ ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন। তাঁর তিন বছরের পুরোনো আরএসপি দল ৫ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২৭৫ সদস্যের সংসদে ১৮২ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনে ৭৬ জন নিহতের পর এটিই ছিল নেপালের প্রথম সাধারণ নির্বাচন।

রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য বলেন, নতুন সরকারের প্রথম পরীক্ষা হলো জনগণের কাছে স্বচ্ছ ও দ্রুত সেবা পৌঁছে দেওয়া। মানুষ আগামীকাল রোববার থেকেই সুশাসনের প্রাথমিক লক্ষণগুলো দেখতে চায়। শাহের জন্য অন্যতম প্রাথমিক চ্যালেঞ্জ হলো দুর্নীতিবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতার তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন করা।

কর্মসংস্থানের অভাব এবং সর্বব্যাপী দুর্নীতিই ছিল তিন কোটি মানুষের এই দেশে তরুণদের সেই গণবিক্ষোভের মূল কারণ। নেপালের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশই চরম দারিদ্র্যের মধ্যে বাস করে এবং জীবিকার সন্ধানে প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়।

দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এশীয় দুই পরাশক্তি ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপালের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ৩২টি সরকার ক্ষমতায় এলেও কোনোটিই তাদের পাঁচ বছরের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি।

শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। বিশিষ্ট অর্থনীতিবিদ ও আরএসপির ভাইস চেয়ারম্যান ড. স্বর্নিম ওয়াগলে মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন । জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা সুদান গুরুং পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা