আন্তর্জাতিক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক:

শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিমই। আগামী দুই-তিন দিনের মধ্যে বজ্রপাতের মতো বড় কোনো রাজনৈতিক অঘটন না ঘটলে রাজা আনোয়ারকে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দান করবেন।

এর মধ্যে রাজা আনোয়ারের বক্তব্য অনুসারে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আগামী মঙ্গলবার রাজপ্রাসাদে আনোয়ার ইব্রাহিমকে সাক্ষাতকার প্রদানের সময় দিয়েছেন। আর এর মধ্যে রাজপ্রাসাদের গিয়ে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসাবে সমর্থনের কাগজে স্বাক্ষর করেছেন উমনো ও বারিসানের ২২ জন সংসদ সদস্য।

শফি আবদালের ওয়ারিশানের ছয়জন এমপিও সমর্থন জানাচ্ছেন। ফলে পিকেআরের ঊর্ধ্বতন সূত্র অনুসারে আনোয়ারের সমর্থনের সংখ্যা এর মধ্যে ১২২ ছাড়িয়ে গেছে।

সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমসে প্রকাশ হওয়া এক প্রতিবেদনে মালয়েশিয়ার রাজনীতির জন্য এই এক সপ্তাহ আলোচিত ঘটনাবহুল হবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

আনোয়ার ইব্রাহিমের ব্যাপারে মালয় ডিপ স্টেটের একটি ভয় হলো তিনি ক্ষমতায় এলে চীনা প্রধান দল ডিএপি রাষ্ট্রীয় নীতি প্রণয়নে বেশি প্রভাব বিস্তার করে ফেলতে পারে। আনোয়ার এর মধ্যে মালয় প্রধান সরকার গঠনের ঘোষণাই দিয়েছেন। মাহাথিরের চেয়েও তার সরকারে মালয় প্রাধান্য বেশি থাকতে পারে।

অর্থমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রীসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মালয়দের হাতে রাখার ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর মুহিউদ্দিনের প্রধানমন্ত্রিত্ব রক্ষার একমাত্র উপায় হলো জরুরি অবস্থা জারি করা অথবা সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের ঘোষণা দেয়া। নির্বাচন করার জন্য যে বিলিয়ন রিংগিত খরচ হবে। এটি করতে গেলে করোনার ব্যাপক সংক্রমণের ঝুঁকি থাকায় এর চিন্তা করা যাচ্ছে না। আর জরুরি অবস্থা জারি করতে গেলে যে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে সেই ঝুঁকি রাজা বা সুলতানরা নিতে চাইবেন কিনা সন্দেহ রয়েছে। ফলে অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা