ইউরোপীয় পার্লামেন্ট
আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছে না ইইউ

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের কারণে ইউরোপীয় দেশগুলোকে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

বৃহস্পতিবার (০৮ অক্টোম্বর) এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রায় সর্বসম্মতভাবে ইউরোপীয় পার্লামেন্টে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪১৩টি এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৪৯টি। ভোটদানে বিরত ছিলেন ২৩৩ জন সদস্য। এর ফলে সৌদি আরবে আসন্ন জি-২০ সম্মেলনে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ না করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বিষয়টি নিয়ে বৈঠকে বসতে বাধ্য হবেন।

ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে যেসব কারণে সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে তার প্রথম সারিতেই রয়েছে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে সামরিক আগ্রাসন চালানোর বিষয়টি। এ আগ্রাসনে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছেন।

এছাড়া, ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

গতমাসে ইউরোপীয় পার্লামেন্ট ইয়েমেনে আগ্রাসন এবং জামাল খাশোগি হত্যার জন্য সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি

দেশে বর্তমানে চাহিদার তুলনায় গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়ে...

এবার নিজের তৈরি নিয়ম ভাঙলেন নেপালের প্রধানমন্ত্রী

বিদেশি রাষ্ট্রদূত ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক না করার নিজের...

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের কর্মসূচি ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা