ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যদি ইসরায়েল থামে তবে আমরাও থামবো: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-ইসরায়েল চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় এই যুদ্ধ ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরার।

আরাঘচি বলেছেন, যদি ইসরায়েল থামে তবে আমরাও থামবো। গত শুক্রবার ইরানজুড়ে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণুবিজ্ঞানীসহ অন্তত দুই শতাধিক নিহত হয়েছেন। ওইদিনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

আরাঘচি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ি করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন ছাড়া ইসরায়েল হামলা করতো না।

রবিবারের সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমাদের কাছে বিস্তারিত প্রমাণ আছে যে আঞ্চলিক বাহিনী এবং সামরিক ঘাঁটির মাধ্যমে আমেরিকা সমর্থন দিচ্ছে।

‘সেইফ এক্সিটের’ পরিকল্পনায় ইরানের সিনিয়র কর্মকর্তারা ‘সেইফ এক্সিটের’ পরিকল্পনায় ইরানের সিনিয়র কর্মকর্তারা

ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার জবাব দেওয়া হচ্ছে উল্লেখ করে আরাঘচি বলেন, আমরা বিস্তৃত যুদ্ধ চাই না।

এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে চালানো ইরানের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা আটজনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে ৩৫ জন এবং আহতের সংখ্যা শতাধিক।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা