সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে বর্ষণ-বন্যায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দুই রাজ্য উত্তরপ্রদেশ ও রাজস্থানে বর্ষণ, বন্যা ও ভূমিধসে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এই নিহতদের মধ্যে ১২ জন উত্তরপ্রদেশের এবং ৬ জন রাজস্থানের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন : মণিপুরে ফিরল ব্রডব্যান্ড ইন্টারনেট

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার মধ্যে নিহত হয়েছেন তারা।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশজুড়ে গড়ে বৃষ্টি হয়েছে ২৮ দশমিক ৬ মিলিমিটার। রাজ্যের ৭৫টি জেলার মধ্যে ৫১টিতেই হয়েছে ভারী বর্ষণ। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে হাথরাস জেলায়— ১৮৫ মিলিমিটার।

আরও পড়ুন : ইসরায়েলের বিমান ঘাঁটিতে রকেট হামলা

ভারী বর্ষণের কারণে অনেক জেলার গ্রামাঞ্চলে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের অনেকেরই মৃত্যু হয়েছে বাড়ির ছাদ বা দেয়ালধসের কারণে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত খুব শিগগিরই থামার কোনো সম্ভাবনা আপাতত নেই। রাজ্যের ১২টিরও বেশি জেলায় অতি বর্ষণ, আকস্মিক বন্যা ও বৃষ্টিজনিত অন্যান্য দুর্যোগ বিষয়ক সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজস্থানের দুই জেলা বারমের এবং ধলপুরে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় দুই শিশু সহ ৪ জন নিহত হয়ছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় নিহত ৪০

ধলপুর জেলা প্রশাসনের কর্মকর্তা গম্ভীর সিং বলেন, টানা এবং ভারী বর্ষণের জেরে ধলপুর জেলার গোগলি গ্রামের একটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ওই বাড়ির দুই শিশুসহ ১২ জন সদস্যের সবাই আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এই শিশুদের নাম অর্ক (৩) এবং বিনয় (৪)।

এছাড়া বারমের জেলার বাখসারে লুনি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ২ ভাই অশোক এবং দালতরাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা