সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে ভবন ধস, হতাহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ভবন ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজ এখনও চলছে।

আরও পড়ুন: ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত ৩১

রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে জানানো হয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আরও ৩টি মৃতদেহ বের করার পর লখনৌতে ভবন ধসে মৃতের সংখ্যা ৮ জনে পৌঁছেছে বলে রোববার কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় শহরের পরিবহন নগর এলাকায় ৩ তলা ভবনটি ধসে পড়ার ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।

ত্রাণ কমিশনার জি এস নবীন জানিয়েছেন, উদ্ধার অভিযানের সময় রাজ কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জগরূপ সিং (৩৫) নামে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে বলে ।

আরও পড়ুন: মণিপুরে সংঘাতে নিহত ৫

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তারা এখন ধ্বংসস্তূপের নিচে যাতে আর কেউ আটকে না থাকেন সেদিকে নজর দিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় ৪ বছর আগে নির্মিত হয়েছিল এবং ঘটনার সময় কিছু নির্মাণ কাজ চলছিল। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে যখন এ ঘটনা ঘটে তখন বেশিরভাগ নিহতরা নিচতলায় কাজ করছিলেন।

ভবনটিতে একটি গোডাউন ও একটি মোটর ওয়ার্কশপ ছিল। আহতদের জেলার লোকবন্ধু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা