সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ঈদের দিন পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরও পড়ুন : লিবিয়া উপকূলে ১০ অভিবাসী নিহত

মঙ্গলবার (১৮ জুন) গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, বুরেজি শরণার্থী শিবিরে চালানো এই বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন ১ ফিলিস্তিনি। নুসেইরাত শিবিরেও বোমা বর্ষণ করেছে ইসরাইলি সেনারা। সেখানে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন আরও অনেকে।

আরও পড়ুন : ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৮

এদিকে, দেইর-আল-বালায় বিরতিহীন টহল দিচ্ছে ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৩৭ হাজার ৩৪৭ ফিলিস্তিনির। গুরুতর আহত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা