ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে ষষ্ঠ দফার ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক: আজ ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। এর মধ্য দিয়ে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬টির ভোটগ্রহণ সম্পন্ন হবে।

আরও পড়ুন: রায়ের কার্যকরী পদক্ষেপ চান ফিলিস্তিনিরা

শনিবার (২৫ মে) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৮তম লোকসভা নির্বাচনে গত ১৯ এপ্রিল থেকে ৭ দফার ভোট শুরু হয়। শেষ দফায় আগামী ১ জুন ভোট হবে ৫৭ সংসদীয় আসনে।

আজ ষষ্ঠ দফায় দিল্লি, হরিয়ানা, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে দিল্লির ৭টি লোকসভা আসনেই আজ ভোট হচ্ছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমাল রাতেই আঘাত হানবে

এ দফায় হরিয়ানার ১০টি আসন, বিহারের ৮টি, ঝাড়খণ্ডের ৪টি আসন, উড়িষ্যায় ৬টি আসন, উত্তর প্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের ৮টি, দিল্লির ৭টি ও জম্মু-কাশ্মীরের একটি আসনে ভোট হচ্ছে।

এ ভোটে মনোজ তেওয়ারি, মনোহর হুড্ডা, কানাইয়া কুমার, সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব ও অভিনেত্রী জুন মালিয়াসহ মোট ৮৮৯ জন প্রার্থীর ভাগ্য র্নিধারণ হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা