সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফ্রান্সে প্রিজন ভ্যানে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে প্রিজন ভ্যানে অতর্কিত হামলা চালিয়ে এক বন্দিকে ছিনিয়ে নেওয়ার সময় অস্ত্রধারীদের ছোড়া গুলিতে দেশটির অন্তত ২ কারারক্ষী নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল কাশ্মির, নিহত ৪

মঙ্গলবার (১৪ মে) উত্তর ফ্রান্সের ইউরে অঞ্চলে বন্দুকধারীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া বন্দি ও হামলাকারীদের ধরতে দেশজুড়ে অভিযান শুরু করেছে ফ্রান্সের আইনশঙ্খলাবাহিনী। ইউরোপজুড়ে ক্রমবর্ধমান মাদক-সংশ্লিষ্ট সহিংসতার মাঝে প্রিজন ভ্যানে হামলার এই ঘটনা সুপরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ।

বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে নর্মান্ডির রুয়েনের কাছে এ১৫৪ মোটরওয়ের একটি টোল বুথে ওই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, বন্দি ও হামলাকারীরা পালিয়ে গেছেন।

আরও পড়ুন : চীন যাচ্ছেন পুতিন

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, ওই বন্দি ও হামলার হোতা অন্যান্যদের ধরতে বড় পরিসরে অভিযান শুরু করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করার জন্য সম্ভাব্য সব উপায়ের ব্যবহার করা হচ্ছে।

ফ্রান্সের বিচারমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেত্তি বলেন, আহত দুই কর্মকর্তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দেশটির পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, কয়েকজন অস্ত্রধারী দুটি গাড়িতে করে এসে প্রিজন ভ্যানে হামলা চালান। এ সময় নির্বিচারে গুলি চালিয়ে বন্দিকে ছিনিয়ে নিয়ে যান তারা। হামলাকারীদের একজন আহত হয়েছেন।

আরও পড়ুন : ক্ষুব্ধ হয়ে মার্কিন সেনার পদত্যাগ

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, নিহত ও আহতদের পরিবার এবং তাদের সহকর্মীদের পাশে রয়েছে পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘এই অপরাধের হোতাদের খুঁজে বের করার জন্য সবকিছু করা হচ্ছে; যাতে ফরাসি জনগণের নামের প্রতি সুবিচার করা যায়।’’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা