ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের ওপর পশ্চিমাদের চাপ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক: গত ১৩ এপ্রিল ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালানোর পর থেকে বিশ্ব নেতাদের নিন্দার মুখে পড়েছে ইরান। এখন পর্যন্ত পাল্টা হামলা থেকে রেহাই পেলেও আন্তর্জাতিক স্তরে শাস্তিমূলক পদক্ষেপ এড়াতে পারছে না দেশটি।

আরও পড়ুন: ভারতে ৭ দফার লোকসভা নির্বাচন শুরু কাল

বুধবার (১৭ এপ্রিল) ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতারা। ফলে দেশটির ড্রোন ও মিসাইল কোম্পানিগুলোর কার্যকলাপ চাপের মুখে পড়বে।

এদিকে শিল্পোন্নত দেশগুলোর গোষ্ঠী জি-সেভেনও ইরানের অস্ত্র সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তাব বিবেচনা করছে।

ইরানের হামলার নিন্দা করে ও ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন জানিয়ে সব পক্ষের উদ্দেশ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে ইইউ।

এ বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইরানের ওপর বড় আকারে ইসরায়েলের পাল্টা হামলা না চালানো জরুরি।

আরও পড়ুন: ইরানকে উত্তেজনা প্রশমনের আহ্বান চীনের

জার্মান রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচারকারী সংস্থা ডয়চে ভেলে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সম্প্রচারকারী সংস্থা বলছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সংযমের আশা করছে।

তবে বিশ্ববাজারে পেট্রোলিয়ামের মূল্য স্থিতিশীল রাখতে আপাতত ইরানের তেল রফতানির পথে কোনো বাধা সৃষ্টি করতে চায় না পশ্চিমা দেশগুলো। এতে চীনও রুষ্ট হতে পারে।

ইসরায়েলের ওপর হামলা ছাড়াও চলমান ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে হামলাকারী দেশ রাশিয়াকে ড্রোন সরবরাহ করে চলেছে, ইইউ তার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। একাধিক কর্মসূচির মাধ্যমে তা মোকাবিলার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ওমানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় নিহত ১৮

এবার এর আওতা বাড়িয়ে মিসাইল সরবরাহ ও মধ্যপ্রাচ্যে ইরানের ‘প্রক্সি’ শক্তিগুলোকে শাস্তিমূলক পদক্ষেপের আওতায় আনতে চায় ইইউ।

তবে দেশটির শক্তিশালী রেভোলিউশনরি গার্ড কর্পস বাহিনীকে নিষেধাজ্ঞার আওতায় আনার উদ্যোগ আইনি জটিলতার কারণে এখনো সফল হয়নি ২৭ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোটটি।

কোনো ইইউ সদস্য রাষ্ট্র ঐ বাহিনীর সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হওয়ার প্রমাণ পেলে তবেই তা সম্ভব হবে বলে মনে করছেন শীর্ষ কর্মকর্তারা।

অবশ্য ইসরায়েলের ওপর পাল্টা হামলা না চালানোর চাপ থাকলেও দেশটি কতকাল সংযম দেখিয়ে যাবে, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে।

ইসরায়েল ও মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, ১৩ এপ্রিলের হামলার পর ইরানের ওপর পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সরকার এ পরিকল্পনা কার্যকর করেনি।

আরও পড়ুন: এবার ইসরায়েলে হামলা চালাল লেবানন

ইসরায়েলের কান সম্প্রচার কেন্দ্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর পূর্ব পরিকল্পিত পাল্টা হামলার পরিকল্পনা বাতিল করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মার্কিন সম্প্রচারকারী সংস্থা এবিসি নেটওয়ার্কের সূত্র অনুযায়ী, গত সপ্তাহে কমপক্ষে ২ রাত্রে ইরানের ওপর হামলার পরিকল্পনা ছিল।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট বলেছেন, ইসরায়েল একাই নিজস্ব সিদ্ধান্ত নেবে। আত্মরক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার দেশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা