সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন : আফগানিস্তানে বন্যায় ৩৩ জনের মৃত্যু

সোমবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে ৬.৫-মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, তবে সুনামির কোনো হুমকি নেই বলে মার্কিন ভূমিকম্পবিদরা জানিয়েছেন।

আরও পড়ুন : দস্যুদের দিতে হয়েছে ৫০ লাখ ডলার

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে আঘা হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেনের দ্বীপের কিম্বে থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৬৪ কিলোমিটার গভীরে।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানায়, ‘সুনামির কোনো হুমকি নেই’। অবশ্য স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত মাসে পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলে শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে দেশটিতে অন্তত ৫ জন নিহত ও সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন : সোমালিয়ান ৮ জলদস্যু গ্রেফতার

প্রসঙ্গত, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

এর আগে গত মার্চ মাসের মাঝামাঝিতে ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে পাপুয়া নিউগিনি। সেসময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে গভীর রাতে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে।

সানি নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা