ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

হাসপাতালের ৫ দালালকে কারাদণ্ড

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগীদের সদর হাসপাতাল থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: আরও ৬৩ সীমান্তরক্ষীর অনুপ্রবেশ

দালালদের এমন উৎপাতের কারণে বুধবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতাল প্রাঙ্গণ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুর কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়। এদের মধ্যে ৫ জন দোষী সাবস্ত হওয়ায় তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওমর ফারুক, আমিনুল, রহমান আল আজাদ সুজন ও আকরাম হোসেন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশে উদারতার সুযোগ নেই

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা।

তিনি বলেন, ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৫ জন দোষী সাবস্ত হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রান্তিক জনগণ সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে এদের হাতে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। এ ধরনের কর্মকাণ্ড আইনত অপরাধ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা