ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

আরও ১৭ মৃত্যু, হাসপাতালে ১৭৩৪

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৩৪ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন: বিদ্যুৎ-পানির ভর্তুকি বন্ধের নির্দেশ

বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৭৩৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭১ জন ও ঢাকার বাইরের ১৪৬৩ জন।

এ সময়ের মধ্যে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪ জন, ঢাকার বাইরের ১৩ জন।

আরও পড়ুন: সবজির বাজার স্বাভাবিক হবে ডিসেম্বরে

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৮৭ হাজার ২৩৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৫৯১ জন, ঢাকার বাইরে ১ লাখ ৮৪ হাজার ৬৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৭০ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ২৯৩ জন, ঢাকার বাইরের ১৪৭৭ জন।

গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৪৩০ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮৮ জন, ঢাকার বাইরের ১ লাখ ৭৯ হাজার ৩৪২ জন। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৬৩৬০ জন।

আরও পড়ুন: আরও ৪৮ ঘণ্টার অবরোধ

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪৯ জন।

গত বছর ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। শুধু ডিসেম্বরেই ২৭ জনের মৃত্যু হয়।আলোচ্য বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন দেখা না গেলেও ২০২১ সালে দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা