ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আর ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৪ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন।

আরও পড়ুন: ডা. জিনাত মেরাজ আর নেই

নিহতরা হলেন- মাগুরার শ্রীপুর এলাকার জুয়েল মোল্লার স্ত্রী সেফালী (৩০), চরমালাইনগর গ্রামের কার্তিকের ছেলে অনিক (১৬) ও ফরিদপুরের গোপালপুর গ্রামের আবদুল মালেকের স্ত্রী সালেহা (৫০)।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩২৮১ জন। এর মধ্যে ১২৩৬৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৫০ জন।

আরও পড়ুন: ২ বছর ধরে অ্যান্টিভেনম নেই শরণখোলা হাসপাতালে

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি এখনো খারাপ অবস্থার মধ্যে রয়েছে। প্রতিদিনই আক্রান্ত রোগীদের মৃত্যু হচ্ছে।

তিনি আরও বলেন, এখনো মানুষ ডেঙ্গুকে সিরিয়াসভাবে নেননি। এজন্য ডেঙ্গু আক্রান্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে আসছে না। দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বেড়ে যাওয়ার ফলে আমাদের শেষ মুহূর্তে তেমন কিছু করার সুযোগ থাকে না। এজন্য এ সংকটময় সময়ে সবাইকে সতর্ক হতে হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা