সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ২৩৫৭

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫৭ জন।

আরও পড়ুন: দেশে প্রথম ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৫৭ জন। তাদের মধ্যে ঢাকার সিটিতে ৬৭১ ও ঢাকার বাইরে ১ হাজার ৬৮৬ জন। এ সময় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৩ ও ঢাকার বাইরের ৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৯৯ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৮১ হাজার ৮৮৭ জন। আর ঢাকার বাইরের ১ লাখ ১৭ হাজার ৩০১ জন।

আরও পড়ুন: আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৮৮ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৭৭ হাজার ৮০৩ ও ঢাকার বাইরের ১ লাখ ১০ হাজার ৬২১ জন।

সারাদেশে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ৭৯৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৪৫৭ জন ও ঢাকার বাইরে ৬ হাজার ৩৪০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৬৭ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা