ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ২৭৩১

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৩১ জন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন : প্রবীণদের চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

রোববার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৮৪ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৪৭ জন।

আরও পড়ুন : ডেঙ্গু মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে

এছাড়া ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে চারজন ঢাকার ও চারজন ঢাকার বাইরের বাসিন্দা বলেও জানায় স্বাস্থ্য অধিদফতর।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ হাজার ৩২ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১ হাজার ১০৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২২ হাজার ৬৯৩ জন এবং ঢাকার বাইরের ১৬ হাজার ৭৮০ জন।

আরও পড়ুন : ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ২২০২

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

চলতি বছর সর্বশেষ ৮ মৃত্যুসহ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জনে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা