ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

জেলা প্রতিনিধি: ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সচেতনতামূলক বই বিতরণ করবে ডিএনসিসি

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।

আরও পড়ুন: নীলক্ষেতের পাঞ্জেগানা মসজিদে নিহত ১

লিটন ঘোষ জানান, আমার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা। রোববার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ আসে। অন্তঃসত্ত্বা হওয়ায় সে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেই সাথে তার গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে নষ্ট হচ্ছে মাদ্রাসার পরিবেশ

জেলা সিভিল সার্জন দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ডেঙ্গুতে নতুন করে ১৮ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৭ জন অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭৫ জন সুস্থ হয়েছেন এবং বাকি ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: সেনেগালে সড়ক দুর্ঘটনা, নিহত ২৩

রাজবাড়ীর জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন জানান, রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সেই সাথে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

রুমা বিশ্বাসের বিষয়ে তিনি বলেন, যেহেতু তিনি (রুমা বিশ্বাস) ফরিদপুরে মারা গেছেন, তাই সেই তথ্য তারা রেকর্ড করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা