স্বাস্থ্য

একদিনে রেকর্ড ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এসময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৩ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ১২৭ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ২৪ হাজার জন।

আরও পড়ুন : সমন্বয়হীনতা দূর করার নির্দেশ

মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৭৭৯ জন এবং ঢাকার বাইরের ৭৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

আরও পড়ুন : পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৯২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৭৪ জন এবং ঢাকার বাইরের ৭১৮ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকার ৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলের ৮ জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে ঢাকায় ১১ হাজার ৯৩৭ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৬ হাজার ৩৬৭ জন।

আরও পড়ুন : সংবিধানের বাইরে নির্বাচন হবে না

চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত ২৪ হাজার জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫ হাজার ৪৭৬ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ৮ হাজার ৫২৪ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা