ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

যশোরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোরে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯ জন।

আরও পড়ুন: ট্রাক চাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

শনিবার (১৫ জুলাই) সকালে যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) এবং বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফারের (৬৫) মৃত্যু হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুইজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। তবে এ দুজন কেউই যশোরে থাকার সময় ডেঙ্গুতে আক্রান্ত হননি। তারা ঢাকায় থাকতেন, সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরে এসে চিকিৎসা নিচ্ছিলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯ জন আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা