ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ১২৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক মানুষ। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৬৮ জন।

আরও পড়ুন : সেপ্টেম্বর থেকে নারিতায় ফ্লাইট শুরু

রোববার (৭ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৬৮ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ২৯৬ জনে।

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর মা আর নেই

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২২৯ জন এবং মারা গেছেন ১২ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৬৪৫ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ৩৫ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৭ লাখ ৮৬ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৩৯ জনের।

আরও পড়ুন : এগিয়ে এলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ৭ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬২ হাজার ৪২৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ১০৩ জন। এত মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ১৭ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ৮১১ জন মারা গেছেন।

আরও পড়ুন : ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

একই সময়ে হংকংয়ে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৩১ জন এবং মারা গেছেন ৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৮১ জন এবং মারা গেছেন ৩৩ জন। করোন মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৮৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৪৯৬ জনের।

আরও পড়ুন : সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবি

একই সময়ে মেক্সিকোতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ১০ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা