স্বাস্থ্য

ডায়াবেটিস প্রতিরোধে সতর্কতা অবলম্বন

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নির্দিষ্ট লক্ষ্যে সরকার কাজ করছে। ডায়াবেটিক রোগীদের কল্যাণে সরকার ডায়াবেটিস হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছে।

আরও পড়ুন: ফুলপরীকে পাশবিক নির্যাতনের প্রমাণ মিলেছে

একইসঙ্গে ডায়াবেটিস যেন জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয় সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে বারডেম অডিটোরিয়ামে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডায়াবেটিস নীরব মহামারি উল্লেখ করে মন্ত্রী বলেন, এ রোগ অন্যান্য রোগের কারণ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমের কারণে এ রোগ বিষয়ে দেশে সচেতনতা বেড়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাল প্রতিষ্ঠায় ডায়াবেটিক সমিতিকে আর্থিকভাবে সহযোগিতা করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশেই এখন সকল রোগের চিকিৎসার সুবিধা রয়েছে। ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা সহজলভ্য হয়েছে।

আরও পড়ুন: ই-টিকিটিংয়ের আওতায় আরও ১৩ কোম্পানি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান। তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেয়ে না রাখাটা বেশি ব্যয়বহুল। বাস্তবতা হলো বর্তমান সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা ব্যয়বহুল, তবে না রাখাটা তার চেয়েও ব্যয়বহুল। সুতরাং ডায়াবেটিস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এসময় ডায়াবেটিস প্রতিরোধে ধর্মীয় নেতাদের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান অধ্যাপক ডা. আজাদ। পরিসংখ্যান অনুযায়ী সবার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন সমিতির সভাপতি।

তিনি বলেন, দেশে ডায়াবেটিস রোগীর সমপরিমাণ প্রি-ডায়াবেটিস রোগী আছে, যা রীতিমতো আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের দুই স্থানে অগ্নিকাণ্ড

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক এমকেআই কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে আদর্শ ডায়াবেটিক রোগীদের মধ্যে অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এবারের মূল প্রতিপাদ্য ছিল, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ; সুস্থ দেহ, সুস্থ মন’।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও পালিত হয়েছে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আজ সকাল থেকে নানা কর্মসূচি হাতে নেয় ডায়াবেটিক সমিতি।

আলোচনা সভা ছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় বারডেম কার পার্কিংয়ের নীচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএস’র বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা।

আরও পড়ুন: মধ্যরাত থেকে ইলিশ ধরা নিষেধ

এছাড়া দিবসটি উপলক্ষ্যে ‘কান্তি’র বিশেষ প্রকাশনা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মূল্যহ্রাসে হার্ট ক্যাম্পের আয়োজন করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। সমিতির অন্যান্য প্রতিষ্ঠানও এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা