স্বাস্থ্য

বিশ্বে আরও ২১১ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২১১ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৬১৪ জন। আর সুস্থ হয়েছেন ১০ লাখ ১ হাজার ৬২৬ জন।

আরও পড়ুন: সোনার দাম কমল

এখন পর্যন্ত বিশ্বে করোনায় শনাক্ত হয়েছেন ৬৭ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৬০ জন। আর মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৮ হাজার ৫৬৭ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৫ লাখ ২ হাজার ৮৫৯ জন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: জোর করে নির্বাচনে আনা হবে না

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৬২ জনের এবং আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৯৯ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৩ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১২ জন এবং মারা গেছেন ৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ৩১ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

আরও পড়ুন: পাসপোর্ট অফিসে ১৪ দালালকে সাজা

একইসময়ে ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। গ্রিসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ১১ জন। চিলিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ১০৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১১৭ জন এবং মারা গেছেন ১৪ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন এবং মারা গেছেন ৯ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা