স্বাস্থ্য

শীতের সঙ্গে বেড়েছে রোগবালাই, ভিড় হাসপাতালে

জহিরুল হক মিলন, ফেনী: শীত আগমনের সাথে সাথে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রতিটি বিভাগে রোগীর পরিমাণ বেড়েছে দ্বিগুণের অধিক।

এর মধ্যে শিশু ও বৃদ্ধদের অসুস্থতার হার অনেক বেশি। চিকিৎসকরা বলছেন, মৌসুমি রোগের মধ্যে সর্দি-কাশি জ্বর, ডায়রিয়াসহ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু ও বৃদ্ধসহ অনেকেই। তার সাথে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মুহাম্মদ জামাল উদ্দিন জানান, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হাসপাতালে বহিঃবিভাগ ও আন্তঃবিভাগে রোগীর পরিমাণ দ্বিগুণের বেশি বেড়েছে। জ্বর, সর্দি, কাশির পাশাপাশি শাসকষ্ট সহ নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর পরিমাণ বেড়ে গেছে। সচেতনতা তৈরি করতে পারলেই রোগের পরিমাণ অনেক কমে আসবে।

অ্যাজমা (শ্বাসকষ্ট) রোগীসহ সবাইকে পর্যাপ্ত শীত ও ধোঁয়া-ধুলাবালি এড়িয়ে চলার পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিসিন বিভাগে ২৬ শয্যার বিপরীতে ৭৮ জন এবং মহিলা মেডিসিন বিভাগে রয়েছে ৮৪ জন রুগী চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নুরুল আবসার মামুন জানান, এ সময়ে শিশুরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মধ্যে সর্দি, কাশি, জ্বর ডায়রিয়া সহ নিউমোনিয়ায় আক্রান্ত রোগী রয়েছে।

তিনি আরও জানান, সচেতনতাই পারে রোগের হার কমিয়ে আনতে। এক্ষেত্রে এক থেকে ৬ মাসের শিশুদের শুধুমাত্র মায়ের দুধ এবং ৬ মাস থেকে ২বছরের শিশুদের মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী খাদ্য সামগী খাওয়ানোর পরামর্শ দেয়।

নিউমোনিয়া থেকে সুরক্ষিত থাকতে শিশু এবং মায়েদের যাবতীয় ধোঁয়া ও ধুলাবালি এড়িয়ে চলার পরামর্শ দেয়। হাসপাতাল শিশু বিভাগ সূত্রে জানা যায়, ২৬ শয্যার শিশু বিভাগে চিকিৎসাধীন আছে ৮৫ জন শিশু।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা