বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি
স্বাস্থ্য

বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

আন্তর্জতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৯ জন। যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৭১ হাজার ৪২১ জনে।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের মৃত্যু

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩২ জন। যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৪৯ হাজার। এ নিয়ে মোট ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬৯৫ জনে।

সোমবার (১৭ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ৪১ হাজার ৯৭৩ জন আক্রান্ত হয়েছে ফ্রান্সে। মৃত্যু শীর্ষে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪ জন।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ৮ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ৬৫ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৬২ জন এবং মারা গেছেন ৪৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ৩২ জন। ব্রাজিলে মারা গেছেন ২ জন এবং সংক্রমিত হয়েছেন ৬১৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৩৮ জন এবং মারা গেছেন ৩২ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩২১ জন।

আরও পড়ুন: বেপরোয়া কিশোর গ‍্যাং, যুবক আহত

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬৯৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৪২১ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা