প্রথম ডোজের শেষ দিন
স্বাস্থ্য

প্রথম ডোজের শেষ দিন সোমবার

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া করোনার টিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন সোমবার (৩ অক্টোবর) শেষ হচ্ছে।

আরও পড়ুন : পূজায় কোনো ধরনের হুমকি নেই

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, এই ক্যাম্পেইনের পর আর প্রথম ডোজ দেওয়া হবে না।

তিনি বলেন, দেশে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠীর ৯৭ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ, ৯০ শতাংশ দ্বিতীয় ডোজ এবং ৪১ শতাংশ তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন।

এই কর্মসূচি বিশেষ করেই তাদের জন্য, যারা এখনও টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া থেকে বাকি রয়েছেন। যারা এখনও টিকার বাইরে রয়েছেন তাদের আজকের মধ্যে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। তবে দ্বিতীয় ও বুস্টার ডোজ চলবে। টিকা না দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, টিকার স্বল্পতা রয়েছে, সঙ্গে কিছু টিকার মেয়াদও শেষ হয়ে যাবে।

অধ্যাপক খুরশীদ আলম টিকার চতুর্থ ডোজ সম্পর্কে বলেন, এব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশা পাইনি। তাই এ নিয়ে এখনও কোনো পরিকল্পনা করা হয়নি।

যেসব দেশে চতুর্থ টিকা দেওয়া হচ্ছে, তারা তাদের দেশের প্রটোকল মেনে সেটা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি এব্যাপারে কোনো নির্দেশনা দেয়, তাহলে তখন সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি

সম্প্রতি দেশে করোনার সংক্রমণ ফের বেড়েছে জানিয়ে অধ্যাপক খুরশীদ আলম বলেন, আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মৃত্যুহার কম হলেও মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা, করোনার টিকা নেওয়ার কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত, ৫ থেকে ১১ বছর শিশুদের চলমান টিকা আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে। শিশুদের দেওয়ার মতো এখনও ৩ কোটির বেশি টিকা অধিদপ্তরের হাতে আছে বলেও জানান স্বাস্থ্যের ডিজি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা