স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে এক হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩৩৫ জনে।।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য পাওয়া গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে একদিনে ৩১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬২২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার ১ জন। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৫ হাজার ৩৩৮ জন।

আরও পড়ুন: রাজা হচ্ছেন চার্লস

জাপানে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৪০৪ জন রোগী। একই সময়ে মারা গেছেন ২৬১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১০১ জন এবং শনাক্ত এক কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৯৩ জন।
দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৩৮৯ জন। এসময়ে মারা গেছেন ৬৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৯৪৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৮১ জনের।

আরও পড়ুন: কুবিতে ছাত্রলীগের সংঘর্ষ আহত ১৫

বৈশ্বিক শনাক্তের তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু ও ১৯ হাজার ৮৭ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ১২৩ জন। আলোচ্য সময়ে ভারতে করোনায় মারা গেছেন ১৮ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৮২ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৯২০ জন। এদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৮৪ হাজার ৮৬৬ জন।

এদিকে, জার্মানিতে একদিনে মারা গেছেন ৮২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ১৬৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখ ৫২ হাজার ২৫০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৮ হাজার ২৯৯ জনে।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৯৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ১০৬ জন। ইতালিতে এসময়ে ৫৯ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় ১৩৩, ইরানে ২৭, মেক্সিকোতে ৩০, ইন্দোনেশিয়ায় ১২, তাইওয়ানে ৫৫, স্পেনে ৬৯, ফিলিপাইনে ৪৩, কানাডায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মাসে ৪৫ শিক্ষার্থীর আত্মহত্যা

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা