ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৪১ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ৬৮৪ জন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৬৬ হাজার ১৯৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৮৮৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ১৮ জন।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য পাওয়া গেছে।

শুক্রবার দৈনিক সংক্রমণ-মৃত্যুতে হিসেবে বিশ্বে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এই দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৪৮৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৩০০ জন।

আরও পড়ুন: ‘ব্যানানা রিপাবলিকে’ রূপ নিচ্ছে পাকিস্তান

জাপান ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র (মৃত ২৬৩ জন, নতুন আক্রান্ত ২৫৩ জন) ব্রাজিল (মৃত ২০২ জন, নতুন আক্রান্ত ২২ হাজার ১৬৭ জন), ইতালি (মৃত ১৪৭ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ২৯১ জন), অস্ট্রেলিয়া (মৃত ১৩৪ জন, নতুন আক্রান্ত ১৯ হাজার ৭৭৮ জন) ও দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ৪৮০ জন, মৃত ৫৮ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৭২৩ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৪ হাজার ২৭৭ জন।

আরও পড়ুন: বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা