হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী  
স্বাস্থ্য

হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী  

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২৮ জুলাই) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (২৭ জুলাই) ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৮ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৬ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন ৬৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। তাদের মধ্যে ২৪১ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৭০ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৮ জুলাই) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ৪৩০ জন। এরমধ্যে ঢাকায় দুই হাজার ৬৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৩৬৩ জন।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ১১১ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮২৩ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ২৮৮ জন। এদিকে, এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা