স্বাস্থ্য

বিশ্ব সূচকে পঞ্চম বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ থেকে আরোগ্য লাভের সূচকে বাংলাদেশ ৮ ধাপ এগিয়ে বিশ্বের ১২১টি দেশের মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছে। এর আগে গত মার্চে কোভিড আরোগ্য সূচকে বিশ্বে বাংলাদেশ ১৩তম অবস্থানে ছিল।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমছে মৃত্যু ও শনাক্ত

গত বৃহস্পতিবার প্রকাশিত নিকেই কোভিড-১৯ আরোগ্য সূচকের সর্বশেষ সংস্করণে ৮০ স্কোর নিয়ে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডার পরেই আছে বাংলাদেশের অবস্থান।

তালিকায় দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপাল ৬ষ্ঠ, পাকিস্তান ২৩তম, শ্রীলঙ্কা ৩১তম এবং ভারত ৭০তম অবস্থানে আছে।

সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ নিম্নগামী হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ দিন ধরে কোনো নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: অবশেষে প্রসেনজিতের স্ত্রী মিথিলা!

করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবস্থাপনা, টিকা দেয়ার হার এবং সামাজিক গতিশীলতার ওপর ভিত্তি করে প্রতি মাসের শেষে এই সূচক প্রকাশ করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা