স্বাস্থ্য

সাহারা খাতুনকে ব্যাংকক নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হচ্ছে।

বর্তমানে সাহারা খাতুন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন ভেন্টিলেশনের সাপোর্টে রয়েছেন।

তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাহারা খাতুনকে ব্যাংকক নিতে সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। এজন্য সব ধরনের প্রস্তুতিও নেয়া হচ্ছে।

এয়ার অ্যাম্বুলেন্সে বহন করার উপযোগী ছাড়পত্রও দিয়েছেন চিকিৎসকরা। সবকিছু ঠিক থাকলে এবং নির্দেশনা এলে তাকে বৃহস্পতিবার নেয়ার সম্ভাবনা রয়েছে।

মুজিবুর জানান, সাহারা খাতুনের শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি। তিনি আগের দিনের মতোই আছেন। তবে মাঝে মাঝে একটু কথা বলছেন।

গত ২৬ জুন বেলা ১১টার দিকে হঠাৎ সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাই-ডিফেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে ফের আইসিইউতে স্থানান্তর করা হয়। তার হার্টবিট প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনতে হয়েছে। এখন তাকে অক্সিজেন ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২২ জুন তাকে আইসিইউ থেকে এইচডিআইতে আনা হয়েছিলো।

গত ৩ জুন ভোর ৪টা ৪০ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে তিনি ইউনাইডেট হাসপাতালে ভর্তি হন।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা