ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

২য় বুস্টার ডোজের অনুমতি চায় ফাইজার-মডার্না

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাস থেকে রক্ষায় জন্য চতুর্থ ডোজ ব্যবহারের অনুমতি চেয়েছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও মডার্না।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে ১৮ বছর বয়সোর্ধ্ব সবাইকে ২য় বুস্টার ডোজ দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছে তারা। খবর রয়টার্সের।

এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে শুধু ৬৫ বছর বয়সোর্ধ্ব ব্যক্তিদের ২য় বুস্টার ডোজ দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিল ফাইজার ও বায়োএনটেক।

আরও পড়ুন: রঙিন ক্যাট-ভিকি

মডার্না জানিয়েছে, ওমিক্রন সংক্রমণের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে প্রকাশিত কিছু তথ্যের ভিত্তিতে তারা এই আবেদন করেছে।

ফাইজার-মডার্নার চতুর্থ ডোজ সংক্রান্ত আবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বক্তব্য পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফউসিসহ জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তারা এর আগে ৪র্থ ডোজের বিষয়ে আশার কথা শুনিয়েছিলেন, বিশেষ করে বয়স্কদের জন্য।

প্রসঙ্গত, সম্প্রতি চীনে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেশ কিছু শহরে আবারও লকডাউন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য-ইউরোপেও সংক্রমণের হার এখন ঊর্ধ্বমুখী।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩, জিপিএ-৫ পেয়েছেন ২২২৯ শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বরিশাল বোর্ডে পাসের হার কমেছে ১৭.৭৩ শতাংশ

এক বছরের ব্যবধানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে বরিশাল...

পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি ছেলেদের

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় উল্লেখযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা