বিশ্বে একদিনে মারা গেছেন ৮ হাজারের অধিক মানুষ (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) দিনে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাড়ে ৮ হাজার মানুষের। এ সময়ে করোনায় একদিনে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ১৬ লাখে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জার্মানিতে। অপরদিকে দিনে প্রাণহানির তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরে আছে ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, স্পেন, ভারত এবং তুরস্ক। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৩২ লাখ মানুষ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু এবং সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৪৭ জনের। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১ হাজার। এতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৫৬ হাজার ৩১৩ জনে।

এছাড়া একই সময়ে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯ হাজার ৫৭৪ জন। যেখানে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় দেড় লাখ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪৯৭ জনে।

আরও পড়ুন: নিন্দা প্রস্তাবে ভেটো দিল রাশিয়া

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা