স্বাস্থ্য

নমুনা না দিয়েও জানলেন করোনা পজেটিভ!

নিজস্ব প্রতিনিধি:

নমুনা পরীক্ষা ছাড়াই চট্টগ্রামের সাংবাদিক এম এ হোসাইন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সোমবার (২২ জুন) সকালে স্বাস্থ্য অধিদফতর এসএমএস দিয়ে তাকে এ তথ্য জানিয়েছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘দৈনিক পূর্বদেশ’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের এসএমএসে বলা হয়, ওই সাংবাদিক ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা দিয়েছেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। মূলত ওই সংবাদকর্মী নমুনাই দেননি।

এ সম্পর্কে জানতে চাইলে এম এ হোসাইন বলেন, ‘সোমবার সকালে স্বাস্থ্য অধিদফতরের নম্বর ০১২৯০২৪৬১২ থেকে আমার কাছে একটি এসএমএস আসে। তাতে বলা হয়, গত ১৭ জুন আমি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা দিয়েছি। তারা সেটি ১৭ জুনই পরীক্ষা করেছে। পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘আশ্চর্যজনক বিষয় হলো আমি কোনও নমুনাই দেইনি, ঢাকায়ও যাইনি। গত ৫ মাসে আমি কখনও ঢাকা যাইনি। তাহলে তারা কীভাবে নমুনা পেলো? আর যদি নমুনা না পেয়ে থাকে তাহলে কীভাবে পরীক্ষা আর রিপোর্ট দিলো?’

এম এ হোসাইন আরও বলেন, ‘বিষয়টি আমি সিভিল সার্জনকে জানিয়েছি। তিনি বলেছেন, এটি ভুলবশত হয়েছে। নমুনা ছাড়াই যদি করোনা পজিটিভ রিপোর্ট আসতে পারে, তাহলে যারা নমুনা দিচ্ছেন, তারা কতটুকু সঠিক রিপোর্ট পাচ্ছেন আল্লাহ-ই ভালো জানেন।’

তবে যে ব্যক্তির টেস্টের ফলাফল ভুলবশত আরেক জনের কাছে চলে গেছে, সে ব্যক্তি যে পজেটিভ তা তো তিনি জানতেই পারলেন না। এখন ফলাফল না পেয়ে তিনি আরো কতজনকে সংক্রমিত করবেন সেটাই এখন দুশ্চিন্তার বিষয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা