করোনার নমুনা সংগ্রহ (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৭৪ জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। এদিন কারো মৃত্যু হয়নি। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৬৮৫ জনে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৩৫৯ জন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২০ দশমিক ১৩ শতাংশ। শনাক্তদের মধ্যে ৪৩৩ জন নগরের ও ১৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৩৯ জন, চট্টগ্রাম মা, শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা