ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

মমেকে করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৯৪ জনের।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন ও ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১০ জনসহ মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৫২ জন করোনা পজেটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেষ্টে ৫৬০ টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৫ শতাংশ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা