ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

রামেকে করোনায় আক্রান্ত ৩১৩ জন 

রাজশাহী প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।

রামেক প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা ধরা পড়ে।

মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৪ জনের মধ্যে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০৫ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। অন্যদিকে জয়পুরহাটের ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়ে।

এদিকে রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ৫৫.৭৮ শতাংশ। এর আগে রাজশাহীতে শনাক্তের হার ছিল ৬০.৪৯ শতাংশ।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গতদিনের তুলনায় আজ সংক্রমণ হার কম। তবে শনাক্ত হয়েছে বেশি। মূলত যতবেশি টেস্ট হবে, ততবেশি শনাক্ত হবেন। অনেকেই আছেন করোনা উপসর্গ থাকার পরও টেস্ট করছেন না। এসব কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা