দেশে চিকিৎসা দিতে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪৩ চিকিৎসক
স্বাস্থ্য

দেশে করোনায় ৪৩ চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব করোনা মহামারিতে দেশে চিকিৎসা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪৩ জন চিকিৎসক।

বুধবার ১৭ জুন রাতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা, চট্টগ্রাম ও দিনাজপুরে ৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনজনের মধ্যে বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান রাজধানী উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি আরো বলেন, একই সময়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি আব্দুল আহাদের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল হকের মৃত্যু হয়।

এফডিএসআরের তথ্যমতে, করোনার প্রাদুর্ভাবের পর থেকে দেশে এ পর্যন্ত ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন চিকিৎসক।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১,৩০৫। নতুন করে শনাক্ত হয়েছেন ৪০০৮ জন।

সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা