ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও প্রায় ৬ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বিশ্বে আরও ৫ হাজার ৮১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৫০ হাজার ৪৬৯ জন।

এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার ৬৪৬ জন এবং মৃত্যু ৫৫ লাখ ৫৩ হাজার ৬০৪ জনে।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ৯০৯ এবং ৪ লাখ ১৬ হাজার ৬৬৬ জনে।

ভারতে গত একদিনে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ৩১৪ এবং ২ লাখ ৭১ হাজার ২০২ জনে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭১ লাখ ২২ হাজার ১৬৪ এবং ৪ লাখ ৮৬ হাজার ৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা শতক অতিক্রমকারী দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, জার্মানি, কলম্বিয়া, মেক্সিকো, পোল্যান্ড, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা এবং কানাডা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা