ফাইল ফটো
স্বাস্থ্য

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে

সাননিউজ ডেস্ক: বিশ্বে নতুন করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫১ হাজার ৮৯৪ জন। আর এ সময়ে মারা গেছেন৩ হাজার ৩০৬ জন। সবমিলিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪৬ জন এবং মারা গেছেন ৫৫ লাখ ৫ হাজার ৮৩৯ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় শনাক্ত ও মৃত্যু কমেছে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সোমবার (১০ জানুয়ারি) ভোরে এ তথ্য দিয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, নতুন ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ যুক্তরাষ্ট্রে; মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভিয়েতনাম, তুরস্ক ও ইতালি। নতুন ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু কমেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬১৬ জন। দেশটিতে মোট ৬ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন।

চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে সর্ব প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা