ছবি সংগৃহীত
স্বাস্থ্য

দ্বিতীয় ডোজ প্রয়োগ ৫ কোটি ১৮ লাখ

নিজস্ব প্রতিবেদক: দেশে এ পর্যন্ত সাত কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৬২৩ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে পাঁচ কোটি ১৮ লাখ ১ হাজার ৫২ জনকে। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন দেশজুড়ে ১৩ লাখ ৬৫ হাজার ৬৫৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৩৫ লাখ ৯৪ হাজার ৬১০ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন। তিন লাখ ৬০ হাজার ২৪৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। গত ১ নভেম্বর ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীসহ এদিন ছয় লাখ ৮২ হাজার ৭২৬ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ৬ লাখ ৮২ হাজার ৯৩৩ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে । আর ১ লাখ ৯১ হাজার ৫৪১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয় এবং ১৪ হাজার ৬০৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

টিকাগুলো দেওয়া হয়েছে-অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা