স্বাস্থ্য
করোনা পরিস্থিতি

মাস্ক ৪০ শতাংশ সংক্রমণ কমাতে পারে

আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হওয়া একটি শহর পর্যবেক্ষণ করা এক গবেষণা প্রতিবেদনে বলা হয় সঠিকভাবে মাস্ক ব্যবহার করলে করোনাভাইরাসের সংক্রমণ ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

গত ৬ এপ্রিলের আগে ও পরে জার্মানির জেনা শহরের সঙ্গে দেশটির অন্য শহরে করোনার সংক্রমণ নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করেছে বন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেবার ইকোনমিকস।

গবেষণা অনুসারে, ৬ এপ্রিল জার্মানির জেনা শহর গণপরিবহন ও দোকানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে। ১ লাখ ৮ হাজার বাসিন্দার পৌরসভায় এরপর থেকে নতুন সংক্রমণ প্রায় কমে গেছে।

থুরিঞ্জিয়া রাজ্যের আশপাশ ও জার্মানির অন্যত্র মাস্ক ব্যবহারের নীতিমালা গ্রহণ করা হয় কয়েক দিন বা সপ্তাহ পর। ওই এলাকাগুলোতে এখনও সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

গবেষক দলের মতে, মাস্ক পরা বাধ্যতামূলক হওয়ার পরেই নিউইয়র্কে প্রায় ৩ শতাংশ সংক্রমণ কমে গেছে। যদিও দেশটির বাকি অংশের চিত্র একই থাকে। এই প্রসঙ্গে এক গবেষক জানিয়েছেন, এর আগে ইতালি ও নিউইয়র্কে সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন, আইসোলেশন, জীবাণুমুক্ত করার নানা পদ্ধতি চালু থাকায় করোনা সংক্রমণকে কিছু সময়ের জন্য বেঁধে রাখা সম্ভব হয়। কিন্তু জনসাধারণকে মাস্ক ব্যবহারে বাধ্য করার ফলে বায়ুবাহিত সংক্রমণ অনেকটাই রোধ হয়।

এদিকে মেঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লস বেল্ডের মতো গবেষকরাও বলছেন, করোনা রুখতে মাস্ক সবচেয়ে সহজসাধ্য উপায়। করোনা প্রতিরোধে মাস্কের উপযোগিতা নিয়ে এটিই সম্ভবত প্রকাশিত প্রথম গবেষণা।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা