স্বাস্থ্য

নতুন ডেঙ্গু রোগী শনাক্ত ১৭

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে অন্যান্য বিভাগের হাসপাতালে ৬১ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৮০১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা